জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
