ভেন্টিলেটরেই নিবিড় পর্যবেক্ষণে আছেন প্রণব মুখার্জি

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:২৬

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখনো ভেন্টিলেটরে রয়েছেন। গতকাল শনিবার দিল্লির সেনা হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাকে ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবারও তার অবস্থা অপরিবর্তিত ছিল। প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি শুক্রবার জানান, বাবা এখনো সংকট পূর্ণ অবস্থায় রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায়         আঘাত পান প্রণব মুখার্জি। সোমবার সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সেদিন রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই চিকিত্সার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে জানা যায় যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।