ঢাকায় ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস পালিত

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৪১

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে গতকাল শনিবার যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতির ভাষণটি পাঠ করেন।

ঢাকায় অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা কোভিড-১৯ মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। গতকাল ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।