স্নোডেনকে ক্ষমা করে দিতে পারেন ট্রাম্প

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১০:০৬

মার্কিন গোপন নথি ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করা দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এমনটি জানান। 

 ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তাকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি দেখছি। অনেকেই মনে করেন যে তার বিষয়টি নিয়ে ভিন্নভাবে ভাবা উচিৎ। আবার অনেকেই মনে করেন সে যা করেছে তা খুব খারাপ। 

 সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্নোডেনের বিষয়ে বলেছেন যে, অনেকেই মনে করেন তার সঙ্গে  ভালো আচরণ করা হয়নি। 

 ২০১৩ সালে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর  নিজ দেশ থেকে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন স্নোডেন। রয়টার্স।   

ইত্তেফাক/এআর