কাহারোলে করোনা ভাইরাসে একজনের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২০:৩৪

দিনাজপুরের কাহারোলে করোনা ভাইরাসে মুনসুর আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু। তিনি উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের পয়েশ গ্রামের মৃত অজিবুল্লার পুত্র। 

মুনসুর আলী এক সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। আজ সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। 

সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে দুপুর ২টায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।   

ইত্তেফাক/ইউবি