নরসিংদীতে নিখোঁজের দুই দিন পর গৃহবধূ ও শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৩১

নরসিংদীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক গৃহবধূ ও দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে শহরের বিলাসদী এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো—নরসিংদী পৌরসভার বিলাসদী মহল্লার আল্লাহু চত্বর এলাকার মৃত মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও তার দেবরের মেয়ে হাফসা আক্তার (২)। গত শুক্রবার রাতে তারা নিখোঁজ হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।