গফরগাঁওয়ে শনিবার রাতে নিখোঁজ ফিসারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সামাদ মিয়া (৫০)। নিখোঁজের ৭ ঘণ্টা পর ফিসারির বাঁশের মাচার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনার সত্যতা স্বীকার করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান খান বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
