অলআউট পাকিস্তান

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৩৬

সাউদাম্পটনে ইংল্যান্ড পাকিস্তানের চেয়ে বেশি খেলছে বৃষ্টি। ইংলিশ গ্রীষ্মের অবশ্য এটা চিরচেনা দৃশ্যই। তারই দাপটে গতকাল দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনে খেলা হলো মোটে ১০.২ ওভার। তাতে পাকিস্তান ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে। ইংল্যান্ডও শুরুতেই হারিয়েছে উইকেট। সেশন শেষ করেছে এক উইকেট হারিয়ে সাত রানে।

৬০ রান নিয়ে দিন শুরু করা মোহাম্মদ রিজওয়ান এদিন স্টুয়ার্ট ব্রডের বলে জ্যাক ক্রাউলির তালুবন্দি হওয়ার আগে ইনিংসে যোগ করেছেন আরও ১২ রান। ৭২ রান করে সাত নম্বরে নেমে পাকিস্তানের ইতিহাসে এ জায়গায় দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটিও নিজের করে নেন তিনি। ২২৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান থামে ২৩৬ রানে। নতুন বলে শাহিনশাহ আফ্রিদি আর মোহাম্মদ আব্বাসও আগুন ঝরিয়েছেন বেশ। তারই সুবাদে ইংলিশ ওপেনার ররি বার্নসের উইকেট নিয়েই সেশন শেষ করে পাকিস্তান।