গতকাল বিকালে বাফুফে ভবনের তিন তলায় শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন বাফুফের লোকজন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভালেও তারা যত্নসহকারে দেখে গেছেন এবং বিদ্যুত্ বিভাগের লোকজন এসেও সবকিছু পরীক্ষা করে গেছেন। তিন মিনিট আগুন জ্বলেছিল। কোনো ক্ষতি হয়নি। আগুনের সময় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন তার নিজ কক্ষে ছিলেন।
