কলেজে ভর্তির আবেদন করা যাচ্ছে বিকাশে

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৫১

বিকাশ অ্যাপ দিয়ে ঘরে বসেই ফি পরিশোধ করে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে যাচ্ছেন প্রচুর শিক্ষার্থী। অনলাইনে সারা দেশের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের এই আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। এরপর, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিবন্ধন ফিও বিকাশ অ্যাপ দিয়েই সহজে পরিশোধ করে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন সম্পন্ন করা যাবে। কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে অনলাইনে একাদশ শ্রেণির সমন্বিত ভর্তির আবেদন পদ্ধতি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। —প্রেস বিজ্ঞপ্তি