অসহায় মানুষদের কম্বল দিল আশার আলো ফাউন্ডেশন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৬

রাজধানীর অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য দুই শতাধিক কম্বল বিতরণ করেছে অনলাইনভিত্তিক অলাভজনক সংগঠন ‘আশার আলো ফাউন্ডেশন’। রবিবার গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুটপাতে অবস্থান করা দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ কাজে অংশ নেন আশার আলো ফাউন্ডেশনের আহবায়ক ও সরকারি তিতুমীর কলেজের ছাত্র রথিন সাহাসহ সংগঠনের সদস্যরা।

কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে বনানী, মহাখালী, ফার্মগেট, শাহাবাগ, ধানমন্ডি বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তার পাশে বসবাসরত অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের আহবায়ক রথিন সাহা বলেন, ‘শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যেখানে আমরা চার দেয়ালের মধ্যে ১-২ টা কম্বল/লেপ দিয়ে শীত নিবারণ করি, সেখানে এই হাড় কাঁপানো শীতে অনেকেই কষ্টে রাত্রি যাপন করছে। গভীর রাতে এরকম হতদরিদ্র ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র দেয়া হয়েছে।’ —প্রেস বিজ্ঞপ্তি