বন্যাদুর্গত কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:০৯

ঘিওরে কৃষকলীগের উদ্যোগে বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল স্থানীয় বাসস্ট্যান্ডে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এ সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি, কৃষকলীগ কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, কৃষকলীগ কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্ট প্রমুখ।