গোপালদী বাজারে কলেজছাত্র ও নয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ওছমানের ছেলে সাইফুল হত্যাকারী শুভ রায়ের ফাঁসির দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গোপালদী পৌর সভার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন যুব নেতা তানভীর আহমেদ, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হক, রমযান, মো. জাহিদ, সোলায়মান, আশরাফুল ইসলাম ও মো. শাহিন প্রমুখ। নিহত সাইফুল নরসিংদী কলেজে পড়ালেখার পাশাপাশি গোপালদী বাজারে একটি ওষুধের দোকানে কাজ করতেন। মঙ্গলবার রাতে সাইফুলকে সহকর্মী শুভ রায় গলা কেটে হত্যা করে। শুভ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে।
