নারায়ণগঞ্জ:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পরিষ্কার করা হয়নি নির্বাচনী পোস্টার ব্যানারসহ নির্বাচনী ক্যাম্পগুলোও। এখনও শহরের মোড়ে মোড়ে রশিতে ঝুলছে পোস্টার আর তোরণগুলো। যদিও তা আগের তুলনায় অনেক কম। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চাষাঢ়া এলাকায় ঘুরে দেখা গেছে এ দৃশ্য। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ হওয়ার দুইদিন পর থেকে পোস্টার ও ব্যানারসহ নির্বাচনী সকল কিছু অপসারণ করার কাজ শুরু করে সিটি করপোরেশন। আগামী কয়েকদিনের মধ্যে নগরী সম্পূর্ণভাবে পোস্টার ব্যানারমুক্ত করার প্রত্যাশা সিটি করপোরেশনের —হাবিবুর রহমান বাদল
