যথাযোগ্য মর্যাদায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ, ২৪ নম্বর আওয়ামী লীগসহ সব অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে দুপুরে ছিল কোরআন খতম, বিশেষ মোনাজাত, বাদ আসর তেজগাঁও গভঃ হকার্স মার্কেট (কলোনি বাজার) দলীয় কার্যালয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সফিউল্ল্যাহ সফি। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, আলহাজ ছাদিকুর রহমান হিরু, আজিজুল হক রানা, শেখ আবদুল আওয়াল, মারুক মিরাজ, ইঞ্জিনিয়ার কাজী রেজাউল হক রেজা, এ বি এম জাহাঙ্গীর আলম প্রমুখ। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। —সংবাদ বিজ্ঞপ্তি
