নীলফামারীর সৈয়দপুরে ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক সুমন মোহাম্মদ তুষার (৩৫) নিহত হয়েছেন।
নিহত সুমন দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর পুত্র। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেন চালক) হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে পার্বতীপুরে যাওয়ার সময় সৈয়দপুর উপজেলার সীমানা এলাকার চৌমুহনী বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সুমন। এ সময় মোটরসাইকেলে থাকা বোন ও ভাগিনী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।
ইত্তেফাক/এমআরএম
