নীলফামারীর সৈয়দপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সুমন মোহাম্মদ তুষার (৩৫) নিহত হয়েছেন। সুমন দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেন চালক) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলযোগে সৈয়দপুর থেকে পার্বতীপুরে যাওয়ার সময় চৌমুহনী বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সুমন। এ সময় মোটরসাইকেলে থাকা বোন ও ভাগনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
