সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোট চৌগ্রামের কারিগর পাড়ায় খালের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘ ১১ বছর ধরে বাসিন্দারা একটি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়রা জানায়, এই গ্রামের কারিগর পাড়া, দাস পাড়া, সরকার পাড়া এবং কামার পাড়া মিলিয়ে মোট জনসংখ্যা প্রায় ১ হাজার। একটি ব্রিজের অভাবে কৃষিপণ্যসহ অনান্য জিনিস বাজারজাত করতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, ছোট চৌগ্রাম কারিগর পাড়ায় একটি ব্রিজ নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে টেন্ডার হয়েছে। খুব শিগিগরই কাজ শুরু হবে।
