করোনা পরিস্থিতি’র কারণে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ঢাকা-দেওয়ানগঞ্জ কমিউটার যাত্রীবাহী সাধারণ ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, রোববার থেকে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, রবিবার রাতে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে এবং সোমবার ভোরে কমিউটার ট্রেন ইসলামপুর বাজার স্টেশন ত্যাগ করে। এ ব্যাপারে কমিউটার ট্রেন কমিশন এজেন্ট আক্রামুজ্জামান (মার্বল) জানান, স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করবে এবং দীর্ঘ দিন পরে কমিউটার ট্রেন চালু হওয়ায় আমরা খুশি। যাত্রী ও ইসলামপুরবাসীও খুশি। তিনি বলেন, সোমবার ঢাকাগামী কমিউটার ট্রেনের ৬৫টি ও ময়মনসিংহ ১৫টি টিকিট কাউন্টার থেকে বিক্রি হয়েছে।
