নাট্যাচার্য ও অধ্যাপক সেলিম আল দীনের ৭১তম জন্মদিন আজ। বাংলা নাটকের কীর্তিমান এই নাট্যজন স্মরণে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্নস্থানে নানা কর্মসূচি পালন করা হয়ে থাকে। তবে করোনাকালের জন্য এবার আয়োজন সীমিত থাকবে। নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি ঢাকায় ইন্তেকাল করেন। নাট্যাচার্য সেলিম আল দীন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশের পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। আজ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এ ছাড়া নাটকের দলগুলোর নানা আয়োজন রয়েছে।
