জি কে শামীমের কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বাতিলের রিট খারিজ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১৮

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির সঙ্গে আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণের চুক্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন।

আইনজীবীরা জানান, আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়ার আশঙ্কায় ১৬ ফেব্রুয়ারি চুক্তি বাতিল করে সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট করা হয়।