ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে তার দেশ। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে এই ফ্লাইট চালানো হবে। গতকাল সোমবার তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুই দেশে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় যা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনা চলছে। -আলজাজিরা
