ঝিনাইদহে করোনা উপসর্গে আরও দুই জনের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১২:৪০

ঝিনাইদহে করোনা উপসর্গে সদর হাসপাতালে আরও দু জন মারা গেছেন। তারা হচ্ছেন, হরিণাকুন্ডুর মোফাজ্জেল হোসেন ( ৭৫ ) ও যশোরের মোহন ( ৪৭ )।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব কুমার সাহা জানান, গতকাল বিকালে মোফাজ্জেল হোসেন ভর্তি হন। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় তিনি মারা যান। মোহন আজ সকাল ৭ টায় ভর্তি হন। সকাল সাড়ে ৯ টায় মারা যান।

এদিকে ঝিনাইদহ জেলায় নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন ও কোটচাঁদপুর উপজেলায় ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৮০ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন।

জেলার সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। করোনায় আক্রান্ত ব্যক্তি অবাধে ঘুরে বেড়াচ্ছে। করোনা পজিটিভ এমন ব্যক্তিও তার অফিসে এসে হাজির হচ্ছে। কোন কিছু পরোয়া করছে না।  এতে জেলায় করোনা সংক্রমণ আরও বাড়ছে।

ইত্তেফাক/এমআরএম