করোনার থাবায় ফের অনলাইন ক্লাসে ফিরলো মার্কিন বিশ্ববিদ্যালয়টি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৩:২৮

করোনা প্রকোপের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে খুলে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়। তবে এক সপ্তাহের মধ্যেই বেশ কিছু শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার পর আবারো অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল কর্তৃপক্ষ।  

জানা গেছে,  যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি দ্য ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৭৭ জন শিক্ষার্থীর দেহে করোনা পাওয়া গেছে। এছাড়া আরো ৩৪৯ শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে বুধবার থেকে আবারো অনলাইন ক্লাস শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।   

এ বিষয়ে দ্য ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিলের  আচার্য কেভিন গাস্কিউইচ এবং প্রোভোস্ট রবার্ট ব্লোউইন একটি বিবৃতিতে বলেন,  আমরা বুঝতে পারছি এই পরিবর্তন অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বিগ্ন এবং হতাশাগ্রস্ত করবে। 

ইত্তেফাক/এআর