চট্টগ্রামে লরিচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯

চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে লরিচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

জানা গেছে, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/এএম