প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৫৩

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সহকারী শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা

 

প্রশ্ন:মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন ২টি রোগের নাম লেখ।

উত্তর : মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন ২টি রোগের নাম—

i. ম্যালেরিয়া এবং                       ii. ডেঙ্গু।      

প্রশ্ন:দুইটি ছোঁয়াচে রোগের নাম লেখ।                               

উত্তর : দুইটি ছোঁয়াচে রোগ—

i. ফু ও                                    ii. ইবোলা।

প্রশ্ন:বায়ুবাহিত রোগ কী?               

উত্তর :বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইনফ্লু,হাম,গুটি বসন্ত এবং ইনফুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ।

প্রশ্ন:তিনটি সংক্রামক রোগের নাম লেখ।

উত্তর:তিনটি সংক্রামক রোগ হলো—

i. সোয়াইন ফ্লু ii. ডেঙ্গু এবং iii. ইনফুয়েঞ্জা।

প্রশ্ন:ডেঙ্গু প্রতিরোধের দুটি উপায় লেখ।

উত্তর : ডেঙ্গু প্রতিরোধের দুটি উপায় হলো—

i. বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন- কৌটা,টায়ার,গামলা,ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখা।

ii. শোবার সময় মশারি ব্যবহার করা।

প্রশ্ন:সোয়াইন ফ্লু কী? কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?

উত্তর : সোয়াইন ফ্লু এক ধরনের সংক্রামক রোগ। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়।