পাঁচবিবিতে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:২৯

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

সীমিতভাবে যাত্রী নিয়ে রাস্তায় গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ মানছে না জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনের মালিক-শ্রমিকরা। গত এক সপ্তাহ থেকে জয়পুরহাট-পাঁচবিবি-হিলি রোডের যাত্রীবাহী বাসে সব আসন ভর্তির পর দাঁড় করিয়েও যাত্রী নেওয়া হচ্ছে। কিন্তু ভাড়া কমানো হয়নি। জয়পুরহাট মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন বলেন, আমরা শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছি। মাঝেমধ্যে মনিটরিংও করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসাইন বলেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানার কারণে শিগিগরই অভিযান চানানো হবে।