সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার পাঁচ গ্রাম এবং সাতক্ষীরা সদর ইউনিয়নের ২৭ গ্রামের মানুষ জলাবদ্ধতা ও বিলের পানি নিষ্কাশন না হওয়ায় চরম বিপাকে পড়েছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে আশাশুনির ইউএনও বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে পাল্লেচর গেইট বন্ধ হয়ে বিশাল এলাকার বিলের পানি বদ্ধ হয়ে বিল পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় ক্যানেল খনন করলে শত শত ঘের মালিক আপাতত দুশ্চিন্তা থেকে রক্ষা পেতে পারে। বিষয়টি তদন্ত করে মহেশ্বরকাটি, হিমখালী ও সূর্য্যখালীসহ অন্য কোনো পথ দিয়ে এলাকার পানি মরিচ্চাপ ও বেতনা নদীতে ফেলে নিষ্কাশন ব্যবস্থা করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।
