লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা শরেঘানা এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)। তারা উপজেলা সদর ইউনিয়নের বায়তুন নূরপাড়ায় রাবেয়া বেগমের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিদ্যুত্ লাইন বিচ্ছিন্ন করে মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
