কিশোরগঞ্জে ইয়াবাসহ এক জন গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ১৮৬ পিস ইয়াবাসহ রাজীব মিয়া (২৬) নামে এক জনকে আটক করেছে র্যাব-১৪। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বাড়ি একই উপজেলার শ্রীমন্তপুর গ্রামে।

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত্ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।