সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে অবৈধভাবে করাতকলের ব্যবসা করায় মালিক ফারুক তালুকদারকে দুই মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত কান্দু তালুকদারের ছেলে।
এ বিষয়ে তাবাসসুম প্রভা বলেন, ঐ করাতকলের মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। লাইসেন্স না থাকায় এবং অবৈধ ৪৩০ ঘনফুট আকাশমনি এবং ৩০ ঘনফুট শাল-গজারি কাঠ পাওয়ায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
