কউক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় গৃহায়ন প্রতিমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি বলেছেন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গঠনই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষের জীবন ধারণ উপযোগী শোষণ ও বঞ্চনামুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। ৪৫তম জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বার্ষিকীর স্মরণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন বিল্ডিং মিলনায়তনে কউকের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল্লাহ, এমপি জাফর আলম, এমপি আশেকুল্লাহ রফিক, এমপি সাইমুম সরওয়ার কমল ও মহিলা এমপি কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর স্মরণ ও মাগফিরাত কামনার পাশাপাশি লে. কর্নেল ফোরকান আহমদকে ৩য় বারের মতো চেয়ারম্যান নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
