স্পোর্টস ডেস্ক
সদ্য অবসর নেওয়া ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ‘সাদা বলের রাজা’ বলে মন্তব্য করলেন দেশটির সাবেক তারকা ও বর্তমান কোচ রবি শাস্ত্রী।
ধোনিকে বিশ্বের ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা একজন অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি— তিনটি বড় আইসিসি ইভেন্টের শিরোপাই জিতেছেন অধিনায়ক হিসেবে। শাস্ত্রী বলেন, ‘সাদা বলের ক্রিকেট হলো ধোনি ক্রিকেট। এই দুই ফরম্যাটে তার চেয়ে বড় কেউ নেই। ধোনি হলো সাদা বলের রাজা। অসামান্য জীবন দর্শন তার। ক্রিকেটে এলো, খেলল, আনন্দ দিল, সাফল্যকে নিজের করল, চলে গেল। যেভাবে সে ক্রিকেট খেলেছে, তার প্রতি সবার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। অধিনায়ক হিসেবে ধোনির সামনে কি কাউকে বসানো সম্ভব? আমি মনে করি না।’
