মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:২৩

হোসনে আরা খান

ঢাকার গুলশানের বাসিন্দা হোসনে আরা খান (৮৪) ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি বড় ছেলে পারসোনা অ্যান্ড হেয়ার বিউটির চেয়ারম্যান হোসাইন নাসরাত আলী খান, বড় পুত্রবধূ রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মেজ ছেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হোসাইন রিদ্ওয়ান আলী খান তার স্ত্রী কঙ্কা জামিল, বড় মেয়ে যুক্তরাষ্ট্র নিবাসী ডা. এশা খোশনু, ছোট মেয়ে বিপাশা আইচ, জামাতা জাদুশিল্পী জুয়েল আইচ, নাতনি নুজহাত খান ও খেয়া আইচসহকে রেখে গেছেন। তিনি ছিলেন রত্নাগর্ভা মা। তার স্বামী প্রয়াত মোহাম্মদ দরবেশ আলী খান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। গতকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার পরিবারের সদস্যরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন

লিয়াকত হোসাইন মানিক

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট লিয়াকত হোসাইন মানিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভা এবং বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

হামিদুজ্জামান এহিয়া

ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে মাগুরায় দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। হামিদুজ্জামান এহিয়ার ভাষা আন্দোলনে গৌরবদীপ্ত ভূমিকার কারণে জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ও বঙ্গবন্ধু শেখ মুজিবের সান্নিধ্য ও আশীর্বাদ লাভ করেন। তার স্বীকৃতিস্বরূপ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম হামিদুজ্জামান এহিয়াকে মরণোত্তর সম্মাননা দিয়েছে।

সালমা খাতুন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মীর আব্দুস সবুর আসুদের মা সালমা খাতুনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বাদ আসর মাতুয়াইল দক্ষিণপাড়া, হাসেম রোড মসজিদ ও নিজস্ব ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আব্দুস সবুর আসুদ।