পঞ্চাশোর্ধ্ব মায়ের মধুর সমস্যা!

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:৩৭

নারী-পুরুষ সবার বয়স বাড়ে। এক পর্যায়ে বয়সের সঙ্গে কমতে থাকে চেহারার উজ্জ্বলতাও। অথচ সবাই চায় যৌবনের চেহারা দীর্ঘদিন অটুট থাকুক, অন্যের মনোযোগ আকর্ষণ করুক। চেষ্টা ও শরীরের প্রতি যত্ন নিয়ে যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত রাজন গিল নামের এক নারী তার যৌবনের চেহারা ধরে রাখতে সক্ষম হয়েছেন। কিন্তু দুই সন্তানের জননী পঞ্চাশোর্ধ্ব এই নারী পড়েছেন এক ‘মধুর’ সমস্যায়। তার বড় মেয়ে নীলমের বয়স ২৫, আর ছোট মেয়ে জেসমিনের ১৯ বছর। মেয়েদের নিয়ে শপিংয়ে কিংবা কোথাও ঘুরতে গেলে ‘তরুণীসুলভ’ চেহারা নিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। কেনাকাটার সময় দোকানদার তিন জনকেই ‘বোন’ বলে সম্বোধন করে বসেন।  আর মজার ব্যাপার হলো, দুই মেয়ের চেয়ে তাদের মা-ই ছেলেদের কাছে থেকে বেশি প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন। কেউ তার বয়স অনুমান করতে গেলে প্রকৃত বয়সের চেয়ে অন্তত ৩০ বছর কম অনুমান করে ফেলে। তার স্বামী হরপ্রীত তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট। তিনিও রাজনকে দেখে তার চেয়ে কম বয়সি মনে করে প্রেম নিবেদন করেছিলেন। এক পর্যায়ে দুই জনের প্রেম ও বিয়ে হয়ে যায়। একে একে দুই সন্তান জন্ম নিলেও তার চেহারায় বয়সের কোনো ছাপ পড়ছে না। ফেসবুক, ইনস্টাগ্রামে মেয়েদের চেয়ে তারই ফ্যান ফলোয়ার সংখ্যা বেশি!

রাজন গিল, মাঝেমধ্যে বিব্রত হলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানান। তিনি বলেন বয়সের কোটা ৫০ পার হওয়ার পরেও আপনাকে লোকে ২০ বছরের তরুণী বলে ভুল করছেন। চাইলেও তো সবার এমন ভাগ্য হয় না!—ডেইলি মেইল