জেলেদের জালে ৩৫ কেজি ওজনের বাঘাইড়

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৪৮

৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ যমুনা নদী থেকে শিকার করে বিক্রি করার জন্য ঢাকার নবাবগঞ্জে নিয়ে এসেছে সামছুল হক নামে এক মাছ ব্যবসায়ী।

 

মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের বড় রাস্তার পাড়ে তিনি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। মাছটি একনজর দেখতে ক্রেতা ও পথচারীরা ভিড় জমান।

আরো পড়ুন : হার্ডিঞ্জ ব্রিজে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সামছুল হক বলেন, ‘যমুনা নদী থেকে তারা মাছটি শিকার করেছেন। মাছটির দাম ৪০ হাজার টাকা। তবে ৩৫ হাজার টাকা হলে বিক্রি করবেন।’  

 

ইত্তেফাক/ইউবি