ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলার সাজাপ্রাপ্ত এবং ৩টি সিআর মামলার পলাতক আসামি সিদ্দিক খলিফা ( ৪২) গ্রেফতার করেছে পুলিশ।
পাকশী পুলিশ ফাঁড়ীর পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার সিদ্দিক খলিফা লক্ষীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামের মৃত আবু খলিফার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টধারী আসামি সিদ্দিক খলিফা পলাতক ছিল।
ইত্তেফাক/এমআরএম
