চীনের একটি স্কুলে অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার একটি প্রাইমারি স্কুলে অজ্ঞাত এক ব্যক্তি ছুরি দিয়ে শিক্ষার্থীদের ওপর আকস্মিক এ হামলা চালায়। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ওই ব্যক্তির হামলায় আহত ২০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের শিচেং জেলা সরকার এই তথ্য জানায়। আহত ৩ জন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।
আরো পড়ুন: রাখাইনে ফের সামরিক অভিযান শুরু
দেশটির শিচেং জেলা প্রশাসন ওই হামলার বিস্তারিত কিছু জানায়নি। এছাড়া পুলিশ এই হামলা সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ইত্তেফাক/এসআর

