শেষ মুর্হুতে আইনি জটিলতায় আইপিএল

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৭:৩০

আইপিএল নিয়ে সমস্যা যেন কাটছেই না। সব ঠিক ঠাক হওয়ার পর এবার আইনি ঝামেলায় পড়তে হচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটিকে। করোনার ভারতের এই টুর্নামেন্টটিকে এবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চলেছে বিসিসিআই। তবে আমিরাতে কেন, ভারতের মাটিতেই হোক এবারের আইপিএল। বোর্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে রিট দাখিল করেছেন এক আইনজীবি।

পুণের আইনজীবী অভিষেক লাগোর দায়ের করা আবেদনে বলা হয়েছে,  আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হলে তা দেশের জন্য বিরাট অর্থনৈতিক এবং রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। আইপিএল বিসিসিআই-এর আয়ের অন্যতম প্রধান উৎস বলেও তিনি উল্লেখ করেছেন।

সূত্রের খবর নিজেকে ক্রিকেটের অন্ধ ভক্ত বলে পরিচয় দিয়ে বোম্বে হাইকোর্টে অভিষেক জানিয়েছেন, ২০১৯ সালে আইপিএল-এর যা ব্র্যান্ড ভ্যালু ছিল এবার সংযুক্ত আরব আমিরাতে তা আরও নেমে যাবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল-এর ১৩ তম সংস্করণ।

তবে এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে কারো কোন বক্তব্য পাওয়া  যায়নি। 

ইত্তেফাক/এসআই