কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী। বুধবার (১৯ আগস্ট) কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দীপাক (৫০), কুমিল্লা নগরীর রানীর দীঘির পাড় এলাকার রসি বেগম (৮৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আমেনা বেগম (৫৫) ও বরুড়া উপজেলার নলুয়া গ্রামের রিপা আক্তার (৩৭)।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতার কব্জি কেটে বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষরা
তিনি আরও জানান, কুমেক হাসপাতালের করোনা ইউনিটে এই পর্যন্ত ৩৭৩ জন মারা গেছেন। এর মধ্যে ৪৯ মারা গেছেন করোনা পজিটিভ হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।
ইত্তেফাক/এএএম
