কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ কক্ষ পুড়ে ছাই

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৩৭

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের পশ্চিম হারুয়া এলাকার মো: আলমগীর খানের বাড়িতে সোমবার রাতে আগুন লেগে ১০টি কক্ষ পুড়ে গেছে। কক্ষগুলো ছাত্রদের মেস হিসেবে ব্যবহূত হতো। খবর পেয়ে কিশোরগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।