কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৯

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি টোল প্লাজায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।  আটককৃতরা হচ্ছে নোয়াখালীর চাটখিল থানার ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমাম হোসেন ওরফে আজগর (৩২), তার স্ত্রী মোসাম্মত সোনিয়া (২৮) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার শ্রীরামপুরের মৃত নেসার আহম্মেদের ছেলে মো. মাহবুব আলম (২৮)।