বিএনপিকে ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে : দুলু

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪০

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিকে ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে। বিএনপি যেন ত্রাণ দিতে না পারে এজন্য মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণবিষয়ক সহসম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।