বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪০

বরিশাল অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ -এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় অনলাইনে এ পুরস্কার বিতরণ করা হয়। অনলাইন পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেধাবী শিক্ষার্থীরা পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে গত ২ আগস্ট বঙ্গবন্ধু অলিম্পিয়াড শুরু হয় এবং ১৫ আগস্ট সমাপ্ত হয়। তিনটি পর্বের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে প্রথম হয়েছেন ববির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিমা হোসেন তমা, দ্বিতীয় হয়েছেন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৈয়ব্যা তাকবির এবং তৃতীয় হয়েছেন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিকাদাম রহমান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ববির পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ মিলন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিইউ রেডিওর আর জে আসাদুজ্জামান ইদ্রিস।