হবিগঞ্জে আরো ১৭ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪১

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলায় আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৭। মঙ্গলবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানান।

তিনি জানান, হবিগঞ্জ সদরে সাত জন, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় পাঁচ জন করে মোট ১৭ জন নতুন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৬১৬, চুনারুঘাটে ২০৬, মাধবপুরে ১৭২, নবীগঞ্জে ১৫৫, বাহুবলে ১০৪, লাখাইয়ে ৪২, বানিয়াচংয়ে ৬৫ ও আজমিরীগঞ্জে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯১২ জন এবং মারা গেছেন ১১ জন।