লোহাগাড়ায় চার হাজার পিস ইয়াবাসহ আটক দুই

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪১

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মিনিট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলো, বরিশালের গৌরনদী উত্তর শরিকল এলাকার মিলন খান (৪০) এবং একই জেলার মেহেদীগঞ্জ থানার বদরপুর এলাকার জসিম ড্রাইভার(৩৮)।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।