সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণ করা মামলায় ছানোয়ার হোসেন (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সলঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সে রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড মো. তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
