তালা উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ করোনা আক্রান্ত চার

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৩

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার দুই ছেলেসহ নতুন করে আরো চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনত্ কুমার, তার ছেলে সজল ঘোষ ও স্বচ্ছ ঘোষ এবং উপজেলার জেয়ালা নলতা গ্রামের মো. সোহেল হোসেন। তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলায় ৩০ জন নারীসহ মোট ১৩৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং চার জনের মৃত্যু হয়েছে।