নতুন মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু শ্বশুরবাড়ি আর যাওয়া হয়নি আলী হোসেনের। তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ সময় আহত হয়েছেন পারভেজ নামের আরেক যুবক।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে মাহমুদপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে।
আহত পারভেজ জানান, তার চাচাতো দুলাভাই আলী হোসেন নতুন মোটরসাইকেল কিনে তাদের ত্রিলেচানপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি যাবার সময় মাহমুদপুর বটতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন।
আরো পড়ুন: বাসে চড়ে স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যরা
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যায়। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
