সুন্দরগঞ্জ উপজেলায় মেয়েকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা ফয়জার রহমান নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার সময় গাইবান্ধা জেলা শহর থেকে যাত্রীবাহী ম্যাজিক (মাইক্রো) যোগে বাবা ও মেয়ে সোনারায় গ্রামে আসার সময় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুবর্ণদহ নামক স্থানে পৌঁছায়। এ সময় বগুড়া নার্সিং কলেজের শেষ বর্ষের ছাত্রী মেয়ে আরফিনা বেগম গাড়ির পেছন দিক থেকে হঠাৎ রাস্তায় পড়ে যায়। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা ফয়জার রহমান গাড়ি থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত আরফিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ভুয়া গণমাধ্যমই জনগণের প্রধান শত্রু: ট্রাম্প
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/কেকে
